জেনেভায় আলী বাহরাইনি

ফিলিস্তিনে গণহত্যা থামাতে ইসরায়েলের সমর্থন বন্ধ করুন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ এএম

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে ইসরাইলি শাসকগোষ্ঠীর সুরক্ষা দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। সংস্থাটির দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি এই দাবি জানান।

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপনে জড়িত কোম্পানিগুলোর বিষয়ে প্রকাশিত জাতিসংঘের নতুন প্রতিবেদনকে সাধুবাদ জানিয়েছে তেহরান। তবে অপরাধ নথিভুক্ত করার পাশাপাশি অপরাধীদের কঠোর জবাবদিহির আওতায় আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতিকে বিশ্বের অন্যতম ভয়াবহ জাতিগত নিপীড়ন হিসেবে উল্লেখ করেছেন ইরানি রাষ্ট্রদূত। ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর চলা নির্যাতনকে ‘পদ্ধতিগত বৈষম্য’ ও ‘বর্ণবাদী ব্যবস্থা’ বা আপার্টহাইড হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসরাইলের অপরাধমূলক কাঠামোকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ইরান। দ্বৈত মানদণ্ড পরিহার করে স্বাধীনভাবে জবাবদিহি নিশ্চিত করতে পশ্চিমা শক্তিগুলোর প্রতি এই কড়া আহ্বান জানানো হলো।

সূত্র: পার্সটুডে

এইচএন
আরও পড়ুন