হেফাজত থেকে মুক্ত ধ্রুব রাঠি, বিক্ষোভে গেলে আবারও আটকের শঙ্কা

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম

ভারতের ইউটিউবার ধ্রুব রাঠিকে দিল্লি পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে তাঁকে মুক্তি দেওয়া হয় বলে রোববার (১১ অক্টোবর) জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। তবে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভে যোগ দিতে গেলে তাঁকে আবারও আটক করা হতে পারে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ।

শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য ওই দিন ভারতের রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছিল পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ধ্রুব রাঠি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে পুনরায় আটকসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। এ দাবিকে কেন্দ্র করেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

এমইউ
আরও পড়ুন