সৌদি আরবের জুবাইল বন্দরের উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জুবাইল বন্দর থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে ট্যাংকারটি অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে বস্তুটি কী ছিল কিংবা কোথা থেকে এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন এবং তাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সমুদ্রের পরিবেশের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ঘটনাটির কারণ ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষের তদন্তের ফল জানা গেলে হামলার ধরন ও দায়ী পক্ষ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি পরিবহনকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লক্ষাধিক মানুষ
যুক্তরাষ্ট্রের ফাঁপা প্রতিশ্রুতিতে পরমাণু সক্ষমতা ছাড়বে না ইরান