শ্রীলঙ্কায় বিদ্যুৎব্যবস্থায় বিপর্যয়, দেশজুড়ে সরবরাহ বন্ধ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

শ্রীলঙ্কায় বিদ্যুৎব্যবস্থায় অস্থিতিশীলতার কারণে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবারের (১৭ অক্টোবর) এই বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ সহজ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎব্যবস্থা বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে দেশটির জাতীয় বিদ্যুৎব্যবস্থা পরিচালনাকারী সংস্থা।

শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী অনুরা করুণাথিলাকা জানিয়েছেন, আপার কোটমালে বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপদেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। সরবরাহ পুনরায় চালু করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এএম
আরও পড়ুন