ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প!

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের সম্পর্কে তাঁর কাছে ‘অনেক তথ্য’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার প্রকাশিত দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, আগে এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকলেও এখনো তাঁর সামনে সেই সুযোগ রয়েছে।

ট্রাম্প বলেন, চাইলে তিনি তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন অথবা তাঁদের সুনাম নষ্ট করার চেষ্টা করতে পারেন। তবে নিজের দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

সাবেক এই কর্মকর্তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। এ সময় তিনি আবার অভিশংসনের মুখে পড়তে পারেন বলে মন্তব্য করেন। এরপর বিষয়টি নিয়ে কথা না বাড়িয়ে প্রসঙ্গ পরিবর্তন করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এএম
আরও পড়ুন