সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি এএইচ-৬আই রিকনেসান্স সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
বিবৃতিতে জানানো হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি জোটের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী নাজরান অঞ্চলটি বেশ উত্তপ্ত রয়েছে। মূলত যুক্তরাষ্ট্র-ইরান মধ্যকার চলমান যুদ্ধের আরেকটি নতুন ফ্রন্ট হিসেবে দেখা দিচ্ছে ইয়েমেন সংঘাত।
এদিকে, ইয়েমেনের হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন, সীমান্ত এলাকায় হুথি ঘাঁটিতে হামলায় জড়িত একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার তারা গুলি করে ভূপাতিত করেছে। তবে হুথি মুখপাত্রের এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন সৌদি জোটের মুখপাত্র আল-মালিকি। রোববার এক্সে পরপর সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি পোস্ট করে তিনি মন্তব্য করেন, ‘তোমরা দাবি করছ যে এটিকে গুলি করে নামিয়েছ, কিন্তু খুব শিগগিরই এটি যুদ্ধক্ষেত্রে নামবে।’
হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী: আরাঘচি
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল: নওয়াজ শরিফ