নেতানিয়াহুর বক্তব্যকে ‘চরম অসম্মানজনক’ বললেন মার্কিন সিনেটর

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে মার্কিন নাগরিকদের তিরস্কার করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ব্রায়ান শ্যাটজ। তাঁর বক্তব্যকে ‘চরম অসম্মানজনক’ ও অত্যন্ত বিরক্তিকর বলে মন্তব্য করেছেন হাওয়াই অঙ্গরাজ্যের এই ডেমোক্র্যাট সিনেটর।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রায়ান শ্যাটজ বলেন, নেতানিয়াহু সরাসরি ক্যামেরার সামনে এসে মার্কিন নাগরিকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি দেখানোর পাশাপাশি জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করায় মার্কিনদের তিরস্কার করেছেন। শ্যাটজের মতে, নির্বাচনের আগে দেওয়া নেতানিয়াহুর এমন বক্তব্য চরম অসম্মানজনক ও অত্যন্ত বিরক্তিকর।

এর আগে ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ভিডিওতে নেতানিয়াহু বলেন, হোয়াইট হাউসে ইসরায়েলের এর আগে কখনো এত বড় বন্ধু ছিল না।

সূত্র: আল-জাজিরা

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত