মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং ইরান ও তাদের মিত্রদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সতর্কবার্তা জারি করেছে।
সোমবার (১৯ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
দূতাবাসগুলো আরও সতর্ক করে বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় অতীতে চালানো হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে হুথি মিলিশিয়ারা যেকোনো সময় সংঘাতের তীব্রতা বাড়িয়ে দিতে পারে।
আপনাদের পরবর্তী বোকামির জন্য অপেক্ষা করছি: আবদোল্লাহি