অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে ওয়াঙ্গারাতা শহরে নিজের কার্যালয়ের সামনে এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন জনপ্রিয় নারী সংসদ সদস্য হেলেন হেইনস (৬৫)। একটি দ্রুতগামী সাদা ল্যান্ডক্রুজার গাড়ি সরাসরি তাঁর ওপর তুলে দেয় ৪৩ বছর বয়সি এক চালক।
হামলাটি নিশ্চিত করতে চালক গাড়িটি ঘুরিয়ে এনে দ্বিতীয়বার তাঁকে আরেকটি গাড়ির সাথে পিষে ফেলে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে পড়েন উপস্থিত পথচারীরা। এ সময় এক সাহসী নাপিত হামলাকারীর হাত থেকে ছুরি কেড়ে নেন এবং স্থানীয়রা তাকে ঘিরে ফেলেন।
পরবর্তীতে পুলিশ এসে অভিযুক্ত চালককে আটক করে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকেরা হেলেনকে হেলিকপ্টারযোগে মেলবোর্নের হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ অস্ত্রোপচারের পর তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়েছে এবং অপর পা রক্ষায় চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিশ্চিত করেছেন যে, এটি কোনো দুর্ঘটনাবশত ঘটনা নয়, বরং পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত একটি হামলা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ এবং সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ দল যৌথ তদন্ত শুরু করেছে।
রাজনীতিতে আসার আগে হেলেন হেইনস ছিলেন একজন নিবেদিতপ্রাণ নার্স, গবেষক এবং তিন সন্তানের জননী। ২০১৯ সাল থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই জনপ্রিয় নেত্রীর আশঙ্কাজনক অবস্থায় পুরো দেশ জুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
সূত্র: বিবিসি
কিউবায় মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানালো ইরান
হুতিদের হামলায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা