কুয়েতের হেফাজতে থাকা চারজন ইরানি সেনাসদস্যের পরিচয় অবশেষে নিশ্চিত করা সম্ভব হয়েছে। সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর নিখোঁজ অনুসন্ধান সংক্রান্ত কমিটির প্রধান ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ বাকেরজাদেহ এই খবরের সত্যতা স্পষ্ট করেছেন।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা 'তাসনিম'-এর সূত্র ধরে বাকেরজাদেহ উল্লেখ করেন, জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সেনাসদস্যদের যুদ্ধবন্দী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।
ইতিমধ্যেই কুয়েতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ওই বন্দী সেনাসদস্যদের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) সেনাসদস্যদের শারীরিক সুরক্ষা ও দ্রুত মুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে এই ইরানি সেনারা কুয়েতে বন্দী হলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার ব্যাপারে কুয়েত সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: তাসনিম নিউজ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা হবে