মার্কিন সিনেটর হোলেন

ট্রাম্প-রুবিওর নীরবতায় বেপরোয়া ইসরায়েল 

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ এএম

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তায় গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে মার্কিন নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন। 

ইসরায়েলি সেনার এমন বিতর্কিত আচরণের কড়া সমলোচনা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীরবতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তিনি।

সিনেটর ভ্যান হোলেনের মতে, আমেরিকার শীর্ষ পর্যায় থেকে কোনো প্রকার প্রতিবাদ না করায় ইসরাইল দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এর ফলে একের পর এক অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন করেও পার পেয়ে যাচ্ছে দেশটি।

পশ্চিম তীরের এক এলাকায় স্থানীয় ফিলিস্তিনিদের জলপাই উত্তোলনে সাহায্য ও তাদের নিরাপত্তা দিতে গিয়েছিলেন একদল মার্কিন প্রতিনিধি। এই দলে ছিলেন ডেমোক্র্যাট দল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রার্থী হওয়া ব্র্যাড ল্যান্ডারও। কিন্তু ইসরাইলি সেনাসদস্যরা উপস্থিত মার্কিন প্রতিনিধিদের ওপর চড়াও হয় এবং তাদের সবাইকে আটক করে।

পরবর্তীতে রাজনৈতিক চাপে ব্র্যাড ল্যান্ডারকে মুক্তি দেওয়া হলেও তার সঙ্গে থাকা অন্যান্য মার্কিন আন্দোলনকারী ও কয়েকজন ধর্মযাজককে এখনও বন্দি রাখা হয়েছে।

এই চরম অন্যায্য ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বার্তা দিয়েছেন সিনেটর ভ্যান হোলেন। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, কেবল একজনকে ছেড়ে দিলে সমস্যার সমাধান হবে না, বাকি মার্কিন নাগরিকদেরও অবিলম্বে মুক্তি দিতে হবে।

তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, মার্কিন নাগরিকদের সাথেই যদি ইসরাইল এমন অন্যায্য আচরণ করতে পারে, তবে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তাদের অত্যাচারের মাত্রা কত ভয়াবহ তা সহজেই অনুমান করা যায়।

সূত্র: আল-জাজিরা

এইচএন
আরও পড়ুন