চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানের ওপর মার্কিন সামরিক হামলা হতে পারে—রাষ্ট্রদূতের এমন মন্তব্যে বিশ্বজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই পরিকল্পনার বিষয়ে নিজের সম্পূর্ণ অনবগত থাকার কথা জানিয়ে জল্পনা উস্কে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।
ঘটনার সূত্রপাত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকের এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সম্প্রতি দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তাহের শেষভাগের মধ্যেই ইরানের ওপর সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।
পরবর্তীতে টম ব্যারাকের ওই মন্তব্যের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। এর জবাবে প্রেসিডেন্ট সরাসরি জানান, রাষ্ট্রদূত কী বলেছেন বা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।
পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত নেতানিয়াহুর