হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

হরমুজ প্রণালিতে ওমানের খাসাব উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে জাহাজটির নাবিকদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, একটি জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে আগুন জ্বলতে দেখার খবর দিয়েছেন। ঘটনাস্থলটি ওমানের খাসাব থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল উত্তরে, হরমুজ প্রণালিতে অবস্থিত।

আগুনে আক্রান্ত জাহাজটির পরিচয়, আগুন লাগার কারণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে। তবে জাহাজটিতে আগুন লাগার সঙ্গে কোনো হামলা বা অন্য কোনো নিরাপত্তাজনিত ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন