বাংলাদেশ গঙ্গা চুক্তির নবায়ন চায়

আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:৩৬ এএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তিই নবায়ন করতে চায় বাংলাদেশ। এ নিয়ে শিগগিরই দুই দেশ কাজ শুরু করবে। বাংলাদেশ-ভারত গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ, শেষ হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সাল চুক্তির মেয়াদ শেষ হবে, তাই কালক্ষেপণের সুযোগ নেই। চুক্তি নবায়নে ন্যায্য হিস্যাসহ দূষণমুক্ত পানি নিশ্চিতের দাবিতে ঢাকাকে সোচ্চার থাকতে হবে। 

দুদেশের অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে মাত্র এই একটি নদীর পানি ভাগাভাগি নিয়ে চুক্তি হয় ঢাকা-দিল্লির। ভারতের নতুন সরকারের সঙ্গে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পরিকল্পনার কথা জানায় পানিসম্পদ মন্ত্রণালয়। 

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, ভারত বাংলাদেশকে প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৩৫ হাজার কিউসেক পানি দেয়ার কথা। ফারাক্কা থেকে পানি ভাগাভাগির পয়েন্ট ধরা হলেও অভিযোগ রয়েছে, ফারাক্কায় পৌঁছানোর আগেই কয়েক ভাগে গঙ্গার পানি সরিয়ে নেয় ভারত।

MB/AST
আরও পড়ুন