কুয়েত সশস্ত্র বাহিনীর ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম

কুয়েত সশস্ত্র বাহিনী দ্বারা ভুলক্রমে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। ঘটনাটি ঘটেছে রোববার (১ মার্চ)।

সেন্টকম-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, 'সব মিলিয়ে ছয়জন ক্রু সদস্য নিরাপদে মাটিতে পড়েছেন এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত এই ঘটনাটি স্বীকার করেছে, এবং আমরা কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর সহায়তার জন্য কৃতজ্ঞ।'

ঘটনার কারণ বর্তমানে তদন্তাধীন রয়েছে। সেন্টকম জানিয়েছে, প্রাসঙ্গিক তথ্য পাওয়া মাত্র তা প্রকাশ করা হবে। সূত্র: আলজাজিরা

AS/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত