২ ক্ষেপণাস্ত্র ও ৯ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বুধবার (৪ মার্চ) সকালে দুটি শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

এর বাইরে দেশটির সরকারি সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) জানিয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দেশটির বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ করা আরও নয়টি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার দ্রুত পদক্ষেপের কারণে এই হামলা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তবে এই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ঠিক কোত্থেকে বা কোন পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সৌদি আরবের রাজধানীতে এই হামলার চেষ্টা নতুন করে আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

DR/SN
আরও পড়ুন