ইরানে ৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা ও ৪৩ জাহাজ ধ্বংসের দাবি আমেরিকার

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৮:২২ এএম

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-র আওতায় গত এক সপ্তাহে দেশটির অভ্যন্তরে ৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহান্তে শুরু হওয়া এই অভিযানে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ড সেন্টারগুলো এবং দেশটির সামরিক যোগাযোগ ব্যবস্থা ও গোয়েন্দা অবকাঠামো।

আকাশপথের পাশাপাশি সমুদ্রপথেও ইরান বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে পেন্টাগন। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন হামলায় এখন পর্যন্ত ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ও সামরিক তরি ‘ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস’ হয়েছে। এর ফলে পারস্য উপসাগর ও সংলগ্ন এলাকায় ইরানের নৌ-সক্ষমতা বড় ধরণের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

DR
আরও পড়ুন