যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পরই ইরান নতুন মার্কিন স্থাপনা ও লক্ষ্যবস্তু নিয়ে সমীক্ষা শুরু করেছে। ইরানের একজন সরকারি কর্মকর্তা শনিবার (৭ মার্চ) সিএনএনকে জানিয়েছেন, ইরান তার সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত না থাকা নতুন স্থাপনা, বাহিনী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পুনঃবিবেচনা করছে এবং প্রয়োজনে হামলা চালাবে।
শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে–এ হুঁশিয়ারি দিয়েছেন, ‘আজই ইরানে কঠোর আঘাত হানা হবে’। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর’ জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।
ইরানের কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি হত্যার হুমকি দিয়েছে। এ কারণে ইরান তার প্রতিরক্ষা নীতি পুনঃমূল্যায়ন করছে। নতুন লক্ষ্যবস্তুগুলো অন্তর্ভুক্ত করা হবে যা এখনও ইরানের সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্যবস্তু তালিকায় নেই।
ইরানি কর্মকর্তা আরও জানান, 'আমরা আমাদের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র বা তার সহযোগী প্রতিষ্ঠানের যে কোনো আক্রমণের উত্তর দিতে আমরা সক্ষম।'
সূত্র: সিএনএন
ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’, হুঁশিয়ারি ট্রাম্পের
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের মিশিগান, নিহত ৪
