খামেনির সামরিক প্রধান নিহত হওয়ার দাবি ইসরায়েলের

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সোমবার (৯ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই সাড়াঁশি অভিযানের তথ্য নিশ্চিত করেছে।

আইডিএফ জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত শাসকগোষ্ঠীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক অবকাঠামো লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে। ইসরায়েলের এই অভিযানের মূল উদ্দেশ্য হলো ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা এবং দেশটির কমান্ড কাঠামোকে পঙ্গু করে দেওয়া।

ইসরায়েল দাবি করেছে, তাদের এই বিশেষ অভিযানে ইরানের নতুন সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুলকাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। বাবাইয়ান সম্প্রতি এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার (৮ মার্চ) চালানো এক হামলায় তিনি প্রাণ হারান বলে দাবি করছে তেল আবিব।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত অবকাঠামোগুলোর ওপর হামলা জোরদার করেছি। উচ্চপদস্থ কর্মকর্তাদের তালিকা ধরে এই অভিযান অব্যাহত থাকবে।’

বিশ্লেষকরা বলছেন, গত শনিবার আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের নতুন নেতৃত্বের ওপর মানসিক ও সামরিক চাপ সৃষ্টি করতেই ইসরায়েল এই ‘টার্গেটেড কিলিং’ মিশন শুরু করেছে। তবে এই নতুন দফার হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল ও রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এসব হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারেরও বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন। সূত্র: রয়টার্স,আনাদোলু এজেন্সি।

FJ
আরও পড়ুন