ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে জোট বাহিনীর একটি ঘাঁটিতে সোমবার (২৩ মার্চ) এক রাতে ১৪টি ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ সেনারা। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বলে জানিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র জানায়, ঘাঁটিটি সুরক্ষায় নিয়োজিত রয়্যাল এয়ার ফোর্স রেজিমেন্টের সদস্যরা ‘র্যাপিড সেন্ট্রি’ নামের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন শনাক্ত ও ধ্বংস করেন। রাতভর অভিযানে ড্রোনগুলো ঘাঁটির কাছাকাছি আসার আগেই প্রতিহত করা হয় বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এই ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতাও বাড়ানো হয়েছে, যাতে যেকোনো সম্ভাব্য হামলা আগেভাগেই মোকাবিলা করা যায়।
গত তিন সপ্তাহ ধরে এরবিলের এই জোট ঘাঁটিটি একাধিকবার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ব্রিটিশ কর্মকর্তাদের দাবি, এসব হামলার পেছনে ইরানি ড্রোন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর বিরুদ্ধে চীনের সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি
ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান কে এই বাকের জোলকাদর?
