ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবকে ‘অতিরিক্ত, অবাস্তব ও অযৌক্তিক’ বলে সরাসরি নাকচ করেছে তেহরান।
সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই স্পষ্টভাবে বলেন, ওয়াশিংটনের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা মেনে নেওয়ার মতো অবস্থায় নেই ইরান। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি ইরান নাকি অধিকাংশ শর্তে রাজি, তা কার্যত মিথ্যা প্রমাণ করল তেহরান।
বাগাই আরও জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হয়নি। দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে তৃতীয় পক্ষ বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে। তার ভাষায়, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সরাসরি আলোচনা হয়নি।'
এদিকে আঞ্চলিক কূটনীতিতেও কিছুটা দূরত্ব বজায় রাখছে ইরান। পাকিস্তানের উদ্যোগে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে বৈঠক হয়েছে, তাতেও অংশ নেয়নি তেহরান। বাগাই বলেন, এসব বৈঠক এমন একটি কাঠামোর মধ্যে হচ্ছে, যা ইরানের সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়নি।
অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য প্ল্যাটফর্ম দিতে প্রস্তুত। ইসলামাবাদে চার দেশের বৈঠকের পর দেশটি জানিয়েছে, খুব শিগগিরই তারা দুই পক্ষের মধ্যে সংলাপ আয়োজনের চেষ্টা করবে। সূত্র: সিএনএন
আইআরজিসি নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত: ইরান
ট্রাম্প ছাড়া কেউ যুদ্ধ থামাতে পারবে না: মিশরের প্রেসিডেন্ট
রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৫
