কুয়েতের তেল কমপ্লেক্স ও সরকারি ভবনে ইরানের হামলা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম

কুয়েতের সুয়াইখ তেল সেক্টর কমপ্লেক্সে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার সকালে চালানো এই হামলায় কমপ্লেক্সের ভেতরে থাকা অবকাঠামোতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কুয়েতি রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, আক্রান্ত ওই স্থানে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তেল মন্ত্রণালয়ের প্রধান ভবনগুলো অবস্থিত।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোনগুলো দেশটির সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সেও আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গত দুই দিনে কুয়েতের পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর আজ তেল সেক্টরকে লক্ষ্যবস্তু করা হলো। এই ধারাবাহিক আক্রমণ কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটে ফেলেছে।

 

 

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত