সৌদি আরবের আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ক্রুজ মিসাইল (ক্ষেপণাস্ত্র) সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
রোববার (৫ এপ্রিল) আলজাজিরায় প্রকাশিত লাইভ আপডেটে এ খবর জানা গেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত কয়েক ঘণ্টার মধ্যে এই প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা হয় এবং আঘাত হানার আগে সেটিকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
তবে এই ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে বা এর লক্ষ্যবস্তু কী ছিল, সে সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু জানায়নি।
সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা
ইরানে নজিরবিহীন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের
