যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত শেষে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু করেছে ইরান। প্রায় ৪০ দিনের টানা সংঘাতের পর অবকাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
সাম্প্রতিক দিনগুলোতে সেতু, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দ্রুত মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের আজারবাইজান অঞ্চলে তাবরিজ শহর থেকে রাজধানী তেহরান ও উত্তর-পূর্বের মাশহাদের উদ্দেশ্যে ট্রেন চলাচল আবার চালু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তেহরানের দক্ষিণে কোম শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ রেলসেতুও পুনরায় চালু করা হয়েছে। প্রাদেশিক কর্মকর্তাদের দাবি, মাত্র ৪০ ঘণ্টারও কম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে এটি চালু করা সম্ভব হয়েছে।
এদিকে ইসফাহান প্রদেশের কাশান শহরের ইয়াহিয়া আবাদ সেতু দিয়েও ট্রেন চলাচলের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। সরকার জানিয়েছে, যুদ্ধের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুরোপুরি পুনর্নির্মাণে সময় লাগতে পারে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত, যা পরিস্থিতির গভীরতাই নির্দেশ করছে। সূত্র: আলজাজিরা
ট্রাম্পকে পদচ্যুত করার দাবি সাবেক সিআইএ প্রধানের, কিন্তু কেন?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে খালি হাতে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে
