যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -এর সাম্প্রতিক বক্তব্যকে 'অতিরিক্ত কথাবার্তা' বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ, যিনি বলেন, একই বক্তব্যে পরস্পরবিরোধী অবস্থান তুলে ধরেছেন ট্রাম্প।
তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খাতিবজাদেহ বলেন, ট্রাম্প একদিকে সমঝোতার কথা বলছেন, আবার অন্যদিকে কোনো চুক্তি না হলে নতুন করে বোমা হামলার হুমকিও দিচ্ছেন, যা তার বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর করে তুলছে।
তার ভাষায়, 'তিনি একই বক্তব্যের ভেতরেই পরস্পরবিরোধী কথা বলেছেন, আসলে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়', যা যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করছে।
খাতিবজাদেহ আরও বলেন, ইরান মনে করে যুদ্ধ কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারে না এবং এটি সমস্যার সমাধান নয়, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যদি ইরানের ওপর আক্রমণ চালানো হয়, তাহলে দেশটি আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে শেষ সৈনিক পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সূত্র: আলজাজিরা
হরমুজ প্রণালি পুরোপুরি খুলতে ইরানকে যুক্তরাজ্যের আহ্বান
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা ইরানের