যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি ইরানের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই সতর্কবার্তা দেন।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং স্থায়ী সমাধান নিয়ে যখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক তখনই গালিবাফের এই মন্তব্য সামনে এল। বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেন, 'যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে।'

এদিকে, ইরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তি এবং তেহরানের অনমনীয় অবস্থানের কারণে ইসরায়েলি বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে। সামরিক ও রাজনৈতিক সূত্রগুলো ধারণা করছে, যেকোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

YA/FJ
আরও পড়ুন