এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি হুতিদের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সানাভিত্তিক হুতি সরকার।

আল-জাজিরা ও ডন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি এই কড়া সতর্কবার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে হোসেন আল-এজ্জি লিখেছেন, ‘সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জ্বীন- কারও পক্ষেই তা আর পুনরায় খোলা সম্ভব হবে না।’

তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে তারা যেন ইয়েমেনের জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং শান্তি বিনষ্টকারী নীতি থেকে সরে আসেন।

উল্লেখ্য, বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সুয়েজ খালগামী অধিকাংশ বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়েই যাতায়াত করে। মাত্র ২৯ কিলোমিটার চওড়া এই সংকীর্ণ পথটি বন্ধ করে দেওয়া হলে বিশ্ব বাণিজ্যে বিশেষ করে জ্বালানি সরবরাহে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

YA/FJ
আরও পড়ুন