২০ বছর পর গাজায় পৌর নির্বাচন, জনমনে উচ্ছাস

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার পর গাজার একটি শহরে পৌর নির্বাচন আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, প্রত্যাশা এবং আবেগঘন উচ্ছ্বাস।

দেইর আল বালাহ-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ২০০৬ সালের পর প্রথম কোনো স্থানীয় ভোট আয়োজন হিসেবে দেখা হচ্ছে। চলমান সহিংসতা, অবরোধ এবং অনিশ্চয়তার মধ্যেও সীমিত পরিসরে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে, যা অনেকের কাছে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।

নির্বাচনে হামাস আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না এবং কোনো প্রার্থীকে সমর্থনও দিচ্ছে না। তবে দলটির ঘনিষ্ঠ বা সমর্থক হিসেবে পরিচিত কিছু প্রার্থী ব্যালটে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বহু বছর ধরে নির্বাচনের কথা শুনলেও বাস্তবে ভোট দেওয়ার সুযোগ পাননি তারা। এবার সেই সুযোগ আসায় তরুণ প্রজন্মসহ অনেকেই পরিবর্তনের আশা করছেন, বিশেষ করে দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার প্রেক্ষাপটে। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন