ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পেহলভি-এর ওপর জার্মানির বার্লিনে সংবাদ সম্মেলন শেষে লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। হঠাৎ করেই এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে এবং পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
সংবাদ সম্মেলন শেষ করে স্থান ত্যাগ করার সময় হঠাৎ করেই এক ব্যক্তি তার দিকে লাল তরল ছুড়ে মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মুহূর্তের মধ্যেই পুরো ঘটনাটি ঘটে যায় এবং ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়।
তবে ঘটনার পরপরই রেজা পেহলভি স্বাভাবিকভাবে ঘটনাস্থল ত্যাগ করেন এবং কোনো ধরনের শারীরিক আঘাত তার হয়নি বলে জানা গেছে। তাকে দৃশ্যত অক্ষত অবস্থায়ই স্থান ত্যাগ করতে দেখা যায়।
উল্লেখ্য, ইরানের সাবেক শাহের পুত্র পেহলভি দীর্ঘদিন ধরে নির্বাসনে অবস্থান করছেন এবং সাম্প্রতিক সময়ে ইউরোপ সফরের অংশ হিসেবে বার্লিনে অবস্থান করছিলেন। সূত্র: দ্য টেলিগ্রাফ
হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেলো ইরান
সংলাপের পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট