হরমুজে বাণিজ্যিক নৌযান নিরাপদ, মার্কিন জাহাজে কড়াকড়ি আইআরজিসির

আপডেট : ০৬ মে ২০২৬, ০৬:১২ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (Islamic Revolutionary Guard Corps) জানিয়েছে, নতুন নিয়ম ও নিরাপত্তা প্রটোকল অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও স্থিতিশীল চলাচল নিশ্চিত করা হবে, তবে মার্কিন সামরিক সংক্রান্ত জাহাজের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় থাকবে।

সংস্থাটি এক্স-এ দেওয়া বিবৃতিতে জানায়, পারস্য উপসাগর ও ওমান উপসাগর অঞ্চলে চলাচলকারী জাহাজের ক্যাপ্টেন ও মালিকদের নতুন ট্রানজিট নির্দেশনা মেনে চলায় কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং বলা হয়েছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ ও নিরাপত্তার নতুন কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে।

আইআরজিসি আরও দাবি করে, নতুন প্রটোকল কার্যকর হওয়ার ফলে হুমকির পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং হরমুজ প্রণালি দিয়ে 'নিরীহ' বাণিজ্যিক জাহাজের চলাচল নিরাপদভাবে অব্যাহত থাকবে।

তবে একই সঙ্গে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব জাহাজ অস্ত্র বা গোলাবারুদ বহন করবে এবং যা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোর ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন