ইউএই’র পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা, ওমানের নিন্দা ও সংহতি

আপডেট : ১৮ মে ২০২৬, ১২:৫৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতের (UAE) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ওমান। হামলার ফলে কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওমান ওই অঞ্চলের সকল বৈরী এবং উত্তেজনা বৃদ্ধিকারী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করার বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যে গৃহীত সকল পদক্ষেপের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে ওমান আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, প্রতিবেশী সুলভ আচরণ এবং অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে, লেবাননের বালবেক শহরের উপকণ্ঠে ‘জালিল’ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। ওই হামলায় ফিলিস্তিনি ইসলামি জিহাদ (PIJ) নেতা ওয়ায়েল আবদেল হালিম এবং তার ১৭ বছর বয়সী মেয়ে রামা নিহত হয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালানোর সময় শত শত মানুষ হিজবুল্লাহ ও হামাসের সমর্থনে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

SN
আরও পড়ুন