গুপ্তচরবৃত্তি'র অভিযোগে ইরানে দুই নারীকে ৫৩ বছরের কারাদণ্ড

আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

ইরান দুই নারীকে ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে মোট ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, এক নারীকে ২৬ বছর এবং অপরজনকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেমনান প্রদেশের প্রধান বিচারপতি বলেন, তারা 'শত্রু নেটওয়ার্কের সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিল এবং শত্রুর প্রয়োজনীয় ভিডিও ও তথ্য সরবরাহ করেছে, যা ইরানের জনগণের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত হয়েছে।'

তিনি আরও বলেন, 'এই দুই ভাড়াটে ব্যক্তির পরিণতি তাদের জন্য একটি শিক্ষা, যারা আমেরিকান-জায়নিস্ট শত্রুদের সহযোগিতার অজুহাতে ইরানের নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করেছে।'

মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ইরানে এ ধরনের বিচার ও রায় সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিকভাবে আবারও আলোচনায় এসেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন