পরিবার পরিদর্শনে ইসরায়েলি নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ অধিকারকর্মী লিন্ডা

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:৫৩ এএম

ফিলিস্তিনি-আমেরিকান মানবাধিকারকর্মী লিন্ডা সারসুরের মানবাধিকার ও ফিলিস্তিনের পক্ষে ওকালতি করার কারণে ইসরায়েল তাঁকে সেখানে প্রবেশ এবং তাঁর পরিবারের সাথে দেখা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে তিনি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিন্ডা সারসুর ক্ষোভ প্রকাশ করে বলেন, সব মানুষ সমানভাবে জন্ম নিয়েছে এবং সবারই স্বাধীনতা ও মানবাধিকার পাওয়ার অধিকার রয়েছে- আমার এই ধারণার পক্ষে ওকালতি করাটা একটি গণহত্যাকারী ও বর্ণবাদী (অ্যাপার্থাইড) সরকারের কাছে এতটাই ভীতিকর যে তারা নিউইয়র্কের একজন সুপরিচিত ফিলিস্তিনি-আমেরিকান মা এবং নানি/দাদির প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।

এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এক বিবৃতিতে বলেছে, মার্কিন কর্তৃপক্ষের এখন সময় এসেছে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই মার্কিন নাগরিক ও অন্যান্যদের ফিলিস্তিন সফরের অধিকার রক্ষা করার পক্ষে দাঁড়ানো।

বিবৃতিতে সিএআইআর আরও যোগ করে, বর্ণবাদী ইসরায়েলের এমন কোনো নৈতিক বা আইনি অধিকার নেই যার মাধ্যমে তারা দখলদারিত্বের অধীনে থাকা ফিলিস্তিনি-আমেরিকানদের তাদের পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে এভাবে বিচ্ছিন্ন করে দিতে পারে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন