দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে হামলায় দুই প্যারামেডিক নিহত 

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুই প্যারামেডিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। হামলায় আরও একজন প্যারামেডিক গুরুতর আহত হয়েছেন এবং তাকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, টাইর অঞ্চলের শুহুর এলাকায় আল-রিসালা অ্যাসোসিয়েশনের একটি অ্যাম্বুলেন্সকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হলে ওই দুই প্যারামেডিক নিহত হন।

বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় আহত আরেক প্যারামেডিকের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আল-জাহরানি জেলায় অবস্থিত কাওথারিয়াত আল-রুজ শহরে একটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। একই সময়ে মাইফাদুন এলাকাতেও ইসরায়েলি বাহিনী পৃথক হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত থাকায় সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন