জর্ডানের আকাবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

জর্ডানের আকাবা শহরের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে আকাবা শহরের বিমানবন্দর ও সমুদ্রবন্দর সম্ভাব্য হামলার আশঙ্কায় খালি করা হয়েছে, এমন খবর আগেই নাকচ করে দিয়েছে জর্ডান সরকার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে জর্ডানের আকাবা শহরের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। শহরটি ইসরায়েলি সীমান্তের কাছাকাছি অবস্থিত।’

আইডিএফ আরও দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরায়েলি ভূখণ্ডেও আঘাত বা ধ্বংসাবশেষ ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে জর্ডান সরকার আকাবার বিমানবন্দর ও সমুদ্রবন্দর খালি করার খবর অস্বীকার করে জানিয়েছিল, এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন