যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে বৈঠক করবে ইরান

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকে রাশিয়া ও চীনের সঙ্গে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবে ইরান। এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শুক্রবার (২৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, পশ্চিম এশিয়ায় চলমান সাম্প্রতিক পরিস্থিতি এবং যুদ্ধের বিভিন্ন দিক রাশিয়া ও চীনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে থাকবে। আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বাঘাই অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট সামরিক আগ্রাসনেরই ধারাবাহিকতা। তার দাবি, গত বছর যে আগ্রাসনের সূচনা হয়েছিল, বর্তমান পরিস্থিতি তারই অব্যাহত রূপ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিধি-বিধান এবং প্রতিষ্ঠিত বৈশ্বিক মানদণ্ডের সম্পূর্ণ পরিপন্থী। তাই যেকোনো আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের বিষয় উত্থাপন করাকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবশ্যই রাশিয়া ও চীনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। তার ভাষায়, আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে দুই দেশের সঙ্গে মতবিনিময় করা হবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত