ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার দেশটির রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার উৎসকে দেশটির সশস্ত্র বাহিনী বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে।
শুক্রবার (২৪ জুলাই) কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর এ তথ্য জানিয়েছে।
আরাঘচি বলেন, ইরান কখনোই কোনো যুদ্ধের সূচনাকারী নয়। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে দ্বৈত মানদণ্ড পরিহার করা জরুরি।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে ইরান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উৎসকে দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামূলক অভিযানের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।
তার ভাষায়, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে বৈধ আত্মরক্ষার অধিকার ব্যবহার করে ইরান প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং দেশের বিরুদ্ধে যেকোনো হামলার যথাযথ জবাব দেবে। সূত্র: আলজাজিরা
আরাঘচি-ইসহাক দার বৈঠক, সমঝোতা বাস্তবায়নের আহ্বান
যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে বৈঠক করবে ইরান
সৌদিকে বাঁচাতে ইরানের সঙ্গে আসিম মুনিরের গোপন তেল চুক্তি