মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিকে চলে যেতে হবে: ভেলায়াতি

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, বিদেশি শক্তিগুলোই অঞ্চলটির নিরাপত্তাহীনতার প্রধান কারণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভেলায়াতি ইরানের সশস্ত্র বাহিনী, ইরানি জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধ অক্ষের সাহসের প্রশংসা করেন।

ভেলায়াতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় বিদেশি শক্তিগুলোকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তার বিশ্বাস আরও জোরদার করেছে।

তিনি বিদেশি বাহিনীকে অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

ভেলায়াতির মতে, আঞ্চলিক দেশগুলো পারস্পরিক সহযোগিতা জোরদার করলে নিজেদের শক্তির ওপর ভিত্তি করেই অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন