সৌদি আরবে গ্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন ভূপাতিত

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) একঝাঁক ড্রোন প্রতিহত করেছে গ্রিক সামরিক সদস্যদের পরিচালিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি জানায়, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ড্রোনগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় গ্রিক পরিচালিত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

তবে হামলায় মোট কতটি ড্রোন ভূপাতিত হয়েছে কিংবা সেগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সূত্রটি।

ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি শিল্প ও জ্বালানি অঞ্চল। সেখানে দেশটির বড় কয়েকটি তেল শোধনাগার ও সংশ্লিষ্ট স্থাপনা রয়েছে। ফলে অঞ্চলটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গ্রিক সামরিক সদস্যদের পরিচালিত প্যাট্রিয়ট ব্যবস্থার এই অভিযানের মাধ্যমে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তায় দেশটির সঙ্গে গ্রিসের সামরিক সহযোগিতার বিষয়টিও সামনে এসেছে। সূত্র: ডন

AS
আরও পড়ুন