হুমকির মুখে শান্তি নয়: মোহাম্মাদি লায়েনি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

প্রতিপক্ষ যুদ্ধ চালিয়ে গেলে, হুমকি অব্যাহত রাখলে এবং অবস্থান থেকে সরে না এলে তেহরানের শান্তির পথে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ-বাঘের মোহাম্মাদি লায়েনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বলেন, শত্রু যখন এখনো যুদ্ধক্ষেত্রে অবস্থান করছে, নিজেদের অবস্থান থেকে সরে যায়নি এবং হুমকি দিয়ে যাচ্ছে, তখন শান্তির অর্থ আগ্রাসনের সামনে পিছু হটা, যা কোনোভাবেই হতে পারে না।

মোহাম্মাদি লায়েনি বলেন, ইসলাম যুদ্ধ চায় না। তবে কোনো আগ্রাসীর বিরুদ্ধে দাঁড়ানো এবং দৃঢ়ভাবে আত্মরক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে শেষ পর্যন্ত যুদ্ধের পরিণতি শান্তিতেই হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তার বক্তব্যে মূলত শর্তহীন শান্তির পরিবর্তে আগ্রাসন ও হুমকি বন্ধ হওয়ার পর আলোচনার মাধ্যমে শান্তিতে ফেরার অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন