ঋণ মওকুফের বিনিময়ে মার্কিনদের যুদ্ধে না যাওয়ার আহ্বান ইরানের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন নাগরিকদের ঋণ মওকুফের বিনিময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর)  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

বাঘাই বলেন, ইসরায়েলি একটি প্রস্তাবে ঋণে জর্জরিত মার্কিন শিক্ষার্থীদের আর্থিক ঋণ মওকুফের বিনিময়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিয়োগের কথা বলা হয়েছে। এমন প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টে প্রকাশিত একটি মতামত কলামের উল্লেখ করে বাঘাই বলেন, সেখানে শিক্ষাঋণ ও ক্রেডিট কার্ডের ঋণে থাকা মার্কিন নাগরিকদের যুদ্ধের জন্য নিয়োগের ধারণা প্রকাশ্যে তুলে ধরা হয়েছে।

তিনি মার্কিন নাগরিকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ইসরায়েল যে যুদ্ধ চালিয়ে যেতে ও আরও বিস্তৃত করতে চায়, সেই যুদ্ধে লড়াই করে প্রাণ দেওয়ার বিনিময়ে কেন তাদের সন্তানদের ঋণমুক্তির প্রস্তাব দেওয়া হবে।

বাঘাই বলেন, নিজেদের সন্তানদের এমন একটি যুদ্ধে পাঠানোর আগে মার্কিন নাগরিকদের ভেবে দেখা উচিত, এই যুদ্ধ তারা নিজেরা বেছে নিয়েছেন কি না।

তিনি সতর্ক করে বলেন, অন্যের বেছে নেওয়া একটি যুদ্ধের বোঝা যেন মার্কিন নাগরিকদের জীবন ও করের অর্থের ওপর চাপিয়ে দেওয়া না হয়।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, কোনো পক্ষেরই উচিত নয় ঋণের বোঝায় থাকা মার্কিন তরুণদের যুদ্ধে ব্যবহারের জন্য পাঠানো। তাদের সন্তানদের এমন একটি যুদ্ধে ভাড়াটে যোদ্ধায় পরিণত হতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

বাঘাইয়ের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের পাশাপাশি যুদ্ধের জন্য জনবল সংগ্রহ ও এর অর্থনৈতিক ব্যয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত