‘চিরন্তন যুদ্ধে’ রূপ নিতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: পানেটা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বরং সংঘাতটি আরও অন্তত ছয় মাস গড়াতে পারে এবং শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব লিওন পানেটা।

সোমবার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পানেটা বলেন, ইরান যুদ্ধও ইরাক ও আফগানিস্তানের মতো যুক্তরাষ্ট্রের জন্য একটি দীর্ঘস্থায়ী ও ব্যর্থ মধ্যপ্রাচ্যীয় সংঘাতে পরিণত হতে পারে।

তিনি বলেন, কোনো কার্যকর সমাধান ছাড়া যুদ্ধটি আরও ছয় মাস চলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সংঘাতটি ‘চিরন্তন যুদ্ধে’ রূপ নিতে পারে।

পানেটার ভাষ্য, দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলো এখন ওয়াশিংটনের সামরিক সক্ষমতা এবং নিজ ভূখণ্ড রক্ষার সামর্থ্যের মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছে।

হরমুজ প্রণালীর অচলাবস্থা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার বিজয়ের দাবি নিয়েও মন্তব্য করেন পানেটা। তাঁর দাবি, এসব কারণে ট্রাম্পের গ্রহণযোগ্যতা কমে গেছে। ফলে তিনি এখন যেসব হুমকি দিচ্ছেন, সেগুলোও আগের মতো গুরুত্ব পাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

এএম
আরও পড়ুন