স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলুক: ইরানি ইমাম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

ইরানের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ইয়াজদ শহরের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের ইমাম নাসের মোহাম্মদি। তিনি বলেছেন, ইরান এমন স্থায়ী শান্তি ও নিরাপত্তা চায়, যার ওপর নির্ভর করা যায়। সেই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করার বিষয়ে আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের খুতবায় নাসের মোহাম্মদি বলেন, ‘আমরা নিশ্চিত বোধ করতে পারা পর্যন্ত যুদ্ধ চলতে হবে। আমরা স্থায়ী শান্তি ও নিরাপত্তা চাই, আর সেই নিরাপত্তা অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়েও সংশয় প্রকাশ করেন এই ইরানি ধর্মীয় নেতা। তাঁর মতে, ওয়াশিংটন নিজেদের লক্ষ্য ও অবস্থান পুরোপুরি পরিত্যাগ না করলে দেশটির সঙ্গে আলোচনা অর্থহীন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে বাধ্যতামূলক হিজাব না পরে নারীদের বাইরে চলাচলের বিরুদ্ধে বিদ্যমান বিধিবিধান কার্যকরের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান মোহাম্মদি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন