ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির কাছে অভিযোগ

যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রক্রিয়া নষ্ট করেছে যুক্তরাষ্ট্র: আরাঘচি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রক্রিয়া বারবার ব্যাহত করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি ভঙ্গ এবং শক্তি প্রয়োগের মাধ্যমে ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে বলে দাবি করেছেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে এ অভিযোগ তোলেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।

বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠরের ফাঁকে আরাঘচি ও আল-জাইদির মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় ওআইসির সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে সংস্থাটির কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আলোচনায় ইরান ও ইরাকের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও গুরুত্ব দেন আরাঘচি। তার মতে, মুসলিম বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশ দুটির সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে আরাঘচি বলেন, ইসরায়েলের দখলদারত্ব ও সম্প্রসারণবাদই এ অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে সৌদি আরব-ইয়েমেন সংঘাত, ইয়েমেনের ওপর থেকে সামুদ্রিক অবরোধ প্রত্যাহারে সহায়তা এবং উত্তেজনা কমানোর উপায় নিয়েও কথা হয়।

বৈঠকে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন আরাঘচি। তার অভিযোগ, বিভিন্ন চুক্তি ভঙ্গ এবং শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে। তার বক্তব্যে যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।  সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত