যুক্তরাষ্ট্রের জন্য ‘সব ক্ষেপণাস্ত্রের বাবা’ প্রস্তুত করা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি। দেশটির এক সামরিক মহড়ায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হলে হামলাকারী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগেও আঘাত হানার সতর্কবার্তা দিয়েছেন তিনি।
নাকদির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য কার্যত ইরানের কাছে পরাজয় স্বীকারের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের বক্তব্যকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের দুর্বলতার প্রতিফলন হিসেবে তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরান ‘সব ক্ষেপণাস্ত্রের বাবা’ প্রস্তুত রেখেছে।
ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব শুধু সরাসরি সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন আইআরজিসির এই উপদেষ্টা। তার ভাষ্য অনুযায়ী, ইরানে হামলায় জড়িত দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অবকাঠামো ও জ্বালানি খাতের বিনিয়োগও সম্ভাব্য লক্ষ্যবস্তুর আওতায় আসতে পারে।
নাকদি আরও বলেন, পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা এসব স্থাপনা ও বিনিয়োগ ইরানের সামরিক অভিযানের আওতার মধ্যে রয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগের নিরাপত্তাও সরাসরি ঝুঁকির মুখে পড়বে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
ট্রাম্পের বক্তব্যেই ইরানের কাছে পরাজয় স্বীকার পরিষ্কার: আইআরজিসি
ইরানের অস্তিত্বের সংকটে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর যুদ্ধে নামার অঙ্গীকার