ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

ওমানের উপকূলে হরমুজ প্রণালির কাছাকাছি একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর আগুন ধরে গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, জাহাজটি বর্তমানে নোঙর করে রয়েছে এবং এর সব নাবিক নিরাপদে আছেন।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওমানের বুকা শহরের উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল বা ২০ কিলোমিটার দূরে জাহাজটিতে আঘাত হানে একটি অজ্ঞাত বস্তু। এতে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনার পর ট্যাংকারটি নোঙর করতে সক্ষম হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জাহাজের সব নাবিক নিরাপদে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাবের খবর পাওয়া যায়নি।

তবে জাহাজটিতে কী ধরনের বস্তু আঘাত হেনেছে, কোথা থেকে সেটি এসেছে কিংবা ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে হামলার প্রকৃতি ও এর নেপথ্যের কারণ এখনো স্পষ্ট নয়। সূত্র: ডন

এএস
আরও পড়ুন