ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের সামরিক শাখার এক কমান্ডার ও ইসলামিক জিহাদের এক যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত দুজন ইরান ও তুরস্ক থেকে হামাসের সামরিক শাখায় বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বুধবার গাজা সিটিতে চালানো এক হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডার আলা ইব্রাহিম নিমের আরশি নিহত হন। এর আগের দিন মধ্য গাজার নুসেইরাতে পৃথক হামলায় নিহত হন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধা কারাম রিয়াদ হাসান আবু বুতাইহান।
ইসরায়েলি বাহিনীর দাবি, আরশি ও আবু বুতাইহান ইরান ও তুরস্ক থেকে হামাসের সামরিক শাখায় অর্থ স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন। ওই অর্থের পরিমাণ ছিল কয়েক মিলিয়ন ডলার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।
এদিকে, বৃহস্পতিবার মধ্য গাজার তিনটি স্থাপনায় বোমা হামলা চালানোর কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থাপনাগুলো হামাসের অস্ত্রের গুদাম ছিল বলে দাবি করেছে তারা। সূত্র: আলজাজিরা
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই বিদেশি শক্তির উপস্থিতি: আরাঘচি
গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত