যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

প্রতিরক্ষামন্ত্রী মেহদি আখলাঘি বলেছেন, যেকোনো স্থানে সৃষ্ট হুমকির তাৎক্ষণিক জবাব দিতে সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি জোরদার করা হচ্ছে। কোনো হামলা হলে তার জবাব হবে ‘সামঞ্জস্যপূর্ণ, সিদ্ধান্তমূলক ও কার্যকর’।

যেকোনো ভৌগোলিক সীমার বাইরে সৃষ্ট হুমকির তাৎক্ষণিক জবাব দিতে নিজেদের সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি ও সক্ষমতা বাড়াচ্ছে ইরান। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেহদি আখলাঘি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্রের নকশা প্রণয়ন, উৎপাদন এবং সরবরাহ কার্যক্রম দ্রুততর করছে সরকার। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সহায়তা বাড়ানো হচ্ছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দেশটির ওপর যেকোনো হামলার জবাব দেওয়া হবে ‘সামঞ্জস্যপূর্ণ, সিদ্ধান্তমূলক ও কার্যকর’ উপায়ে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের প্রতিপক্ষরা এই জবাবের পরিধি, সময় কিংবা পরিণতি নির্ধারণ করতে পারবে না।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত