গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও প্রাণহানি ১ হাজার ৬৪৭

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

গাজায় ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা ও অন্যান্য ঘটনায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও চারজনের মৃত্যুর খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে একজন আগের হামলায় আহত হয়েছিলেন। একই সময়ে আহত হয়েছেন ৫ হাজার ৯৬৯ জন ফিলিস্তিনি।

এ ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর বিভিন্ন স্থান থেকে ৮৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত