হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার (৬ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ১৮৪ জন।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এনিয়ে গত ১৭ মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছে।
চলমান এই যুদ্ধ গাজাকে ধ্বংস করেছে। উপত্যকার বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলার মাত্রা এত বেশি যে, ভূখণ্ডটির জনসংখ্যার ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন।
